ফরাসি ওপেন থেকে সেরেনার বিদায়
শুরু হতে না হতেই শেষ হয়ে গেল সেরেনা উইলিয়ামসের ফরাসি ওপেন অভিযান। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে হেরেছেন স্পেনের অখ্যাত খেলোয়াড় গার্বিনে মুগুরোজার কাছে।
বুধবার সেরেনা আসলে বড় বোন ভেনাস উইলিয়ামসকেই যেন অনুসরণ করেছেন। স্লোভাকিয়ার আনা শ্মিদলোভার কাছে হেরেছেন ভেনাস।
ভেনাস তবু হারের আগে লড়াই করেছেন, শ্মিদলোভার কাছে তিনি হেরেছেন ৬-২, ৩-৬ ও ৪-৬ গেমে। কিন্তু র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা সেরেনা হেরেছেন ৬-২ ও ৬-২ গেমে।
দ্বিতীয় রাউন্ডে পুরুষ এককে সার্বিয়ার তারকা নোভাক জোকোভিচ ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন ফ্রান্সের খেলোয়াড় জেরেমি শার্দিকে।
চতুর্থ বাছাই রজার ফেদেরারও সহজ জয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন।
