২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ শেষ ফন দার ফার্টের

সদ্য শেষ হওয়া মৌসুমটা খুব বাজে কেটেছে রাফায়েল ফন দার ফার্টের। এর পরও তাকে ব্রাজিল বিশ্বকাপের প্রাথমিক দলে রেখেছিলেন নেদারল্যান্ডসের কোচ ফন গাল। শেষ পর্যন্ত অবশ্য বিশ্বকাপ খেলা হচ্ছে না তার। পায়ের পেশির চোটের কারণে ছিটকে পড়লেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 09:24 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

আগামী শনিবার ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন নেদারল্যান্ডসের কোচ। এর আগে তিনি প্রাথমিক দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ফন দার ফার্টের চোটের কারণে বাদ পড়ার কথা জানান।

নেদারল্যান্ডসের হয়ে ১০৯ ম্যাচ খেলা এই মিডফিল্ডারের বিশ্বকাপে না থাকার বিষয়টি নিশ্চিত হয় বুধবার সকালে।