বিশ্বকাপের সেরা একাদশে নেই নেইমার
ব্রাজিল মাতাবে কারা? বিশ্বকাপের সম্ভাব্য তারকাদের তালিকায় লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো থাকলেও নেই স্বাগতিকদের নেইমার।
তালিকাটা করেছে ক্রীড়া উপাত্ত বিশ্লেষক প্রতিষ্ঠান অপটা। আর এর ভিত্তি হলো ইউরোপের শীর্ষ ৫টি লিগের গত মৌসুমে খেলোয়াড়দের পারফরম্যান্স।
‘স্বপ্নের দলের’ ফরোয়ার্ডে আছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেস।
পরিসংখ্যান দেখে দল গঠন করলে সুয়ারেস, মেসি আর রোনালদোর আগে অবশ্য নেইমারের আসার কথাও নয়। কিন্তু দেশের মাটিতে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নের সবচেয়ে বড় ভরসা তিনিই।
অপটার করা বিশ্বকাপের সেরা একাদশে দুজন করে খেলোয়াড় আছে জার্মানি ও উরুগুয়ের।
জার্মানির অধিনায়ক ফিলিপ লামের সঙ্গে আছেন মিডফিল্ডার মার্কো রয়েস। আর উরুগুয়ে থেকে সুয়ারেসের সঙ্গী হয়েছেন আতলেতিকোর ডিফেন্ডার দিয়েগো গদিন।
অপটার সেরা একাদশ:
ডিফেন্ডার: ফিলিপ লাম (জার্মানি), দিয়েগো গদিন (উরুগুয়ে), জর্জো কিয়েল্লিনি (ইতালি), লেইটন বেইনস (ইংল্যান্ড)
মিডফিল্ডার: আরতুরো ভিদাল (চিলি), মার্কো রয়েস (জার্মানি), ইয়াইয়া তোরে (আইভরি কোস্ট)
ফরোয়ার্ড: লুইস সুয়ারেস (উরুগুয়ে), লিওনেল মেসি (আর্জেন্টিনা), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
