জিরুদের জোড়া গোলে ফ্রান্সের বড় জয়
বিশ্বকাপে ফ্রান্সের শুরুর একাদশে থাকার আশা করতেই পারেন অলিভিয়ের জিরুদ। নরওয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করেছেন আর্সেনালের এই ফরোয়ার্ড। ফ্রান্স জিতেছে ৪-০ গোলে।
হেড থেকে গোল করেন পোগবা
গোল করার পর পোগবার উদযাপন।
তবে বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার ব্যাপারে আসল কাজটি করে দিয়েছেন জিরুদ। দুটি গোলই তিনি করেছেন দ্বিতীয়ার্ধে।
এই ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমাকে বিশ্রাম দেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। সুযোগটা ভালোভাবেই কাজে লাগান ২৭ বছর বয়সী জিরুদ।
লোইক রেমির উদযাপন।
গোলের পর ফ্রান্সের জিরুদের (ডানে) উদযাপন।
নরওয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নজরকাড়া খেলা উপহার দিয়েছেন অলিম্পিক মার্শেইয়ের উইঙ্গার ম্যাথিউ ভালবুয়েনাও। ৪টি গোলের ৩টিতেই অবদান রেখেছেন তিনি।
বিশ্বকাপের আগে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। রোববার তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ৮ জুন তারা খেলবে জ্যামাইকার বিপক্ষে।
ব্রাজিল বিশ্বকাপে 'ই' গ্রুপে ফ্রান্সের তিন প্রতিপক্ষ ইকুয়েডর, হন্ডুরাস ও সুইজারল্যান্ড।
