২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের গোল করতে ব্যর্থ ইরান

ব্রাজিল বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও গোল করতে ব্যর্থ হলো ইরানের আক্রমণভাগ। সোমবার মন্টেনেগ্রোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে এশিয়ার দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 05:48 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

আট দিন আগে বেলারুশের সঙ্গেও গোলশূন্য ড্র করেছিল ইরান।

পুরো ম্যাচে অনেকটা সময় ইরান মাঠ দখলে রাখলেও বলার মতো খুব বেশি সুযোগ পায়নি তারা।

নাইজেরিয়ার বিপক্ষে ১৬ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ইরান। ‘এফ’ গ্রুপের অন্য দুই দল হলো লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা ও স্ট্রাইকার এদিন জেকোর বসনিয়া-হার্জেগোভিনা।