ইতালির সঙ্গে চুক্তি বাড়ালেন প্রানদেল্লি
ইতালির সঙ্গে নতুন চুক্তি করেছেন কোচ চেজারে প্রানদেল্লি। নতুন চুক্তি অনুযায়ী ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত স্বদেশের জাতীয় দলের দায়িত্বে থাকবেন প্রানদেল্লি।
সোমবার এক সংবাদ সম্মেলনে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন রোমা ও ফিওরেন্তিনার সাবেক এই কোচ।
২০১০ সালের বিশ্বকাপের পরপরই ইতালির কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ৫৬ বছর বয়সী প্রানদেল্লি।
দেশটির সাবেক এই মিডফিল্ডারের অধীনে ২০১২ সালের ইউরোর ফাইনালে উঠেছিল ইতালি। ফাইনালে স্পেনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় দলটি।
আগামী ১২ জুন ব্রাজিলের শুরু হতে যাওয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে 'ডি' গ্রুপে খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। গ্রুপের অন্য তিন দল ইংল্যান্ড, উরুগুয়ে ও কোস্টারিকা।
