বোল্টের অভাব বুঝতে দেয়নি ব্লেক
প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব রিলে প্রতিযোগিতায় ইয়োহান ব্লেকের নেতৃত্বে ৪*১০০ মিটার রিলেতে প্রথম হয়েছে জ্যামাইকা দল।
রোববার বাহামায় ৩৭.৭৭ সময় নিয়ে জ্যামাইকা দল পেছনে ফেলে ত্রিনিদাদ ও টোবাকোকে। বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্ট প্রতিযোগিতায় অংশ না নিলেও তার অভাব বুঝতে দেয়নি জ্যামাইকা।
আইএএএফ ওয়ার্ল্ড রিলেতে আগের দিন ইয়োহান ব্লেকের নেতৃত্বে ৪*২০০ মিটার রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে জ্যামাইকার স্প্রিন্টাররা। তাদের সময় লাগে ১ মিনিট ১৮.৬৩ সেকেন্ড।
রোববার শেষ দিনে একমাত্র বিশ্ব রেকর্ডটি গড়ে কেনিয়া। ছেলেদের ৪*১৫০০ মিটার দৌড়ে ১৪ মিনিট ২২.২২ সেকেন্ড সময় নিয়ে ২০০৯ সালে রেকর্ড ভাঙে তারা। আগের দিন এই ইভেন্টে রেকর্ড গড়েছিলেন কেনিয়ার মেয়েরা।
মেয়েদের ২০০, ৪০০ ও ৮০০ মিটারের রিলেতে প্রথম হয় যুক্তরাষ্ট্র। দেশটির ছেলেরা জেতে ৪*৪০০ মিটারে।
