নেপালে বাংলাদেশের আরও ৫টি সোনা জয়
নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে আরও ৫টি সোনা জিতেছে বাংলাদেশ। আগের দুটি সহ মোট ৭টি স্বর্ণ, ২টি রুপা এবং ৩টি ব্রোঞ্জ পদক জিতে আসরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।
মোট তিনটি সোনা জিতে নাসিমা আক্তার জুই প্রতিযোগিতার মহিলা বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন।
শনিবার প্রতিযোগিতার মহিলা এককের কাতায় সোনা জেতেন মুন্নি খানম। মহিলাদের উন্মুক্ত বিভাগের কুমিতেও সোনা জিতেছেন তিনি।
প্রতিযোগিতার ৫৫ কেজির নিচে ওজন শ্রেনীর কুমিতে নাসিমা আক্তার জুই, পুরুষ এককের উন্মুক্ত কাতা বিভাগে হাসান খান, পুরুষ এককের কুমি বিভাগের ৬০ কেজির নিচে ওজন শ্রেণীতে শামীম ওসমান সোনা জেতেন।
আগেরদিন শুক্রবার মহিলা দলগতের কাতা ইভেন্টে বাংলাদেশের মুন্নি খানম, নাসিমা আক্তার জুই ও মরিয়ম এবং মহিলা একক কুমিতে নাসিমা আক্তার জুই স্বর্ণ জিতেছিলেন।
