২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান আল্পসে অনুশীলনে জার্মানি দল

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি নিতে জার্মান দল এখন ইতালিতে। বুধবার ইতালিয়ান আল্পস এলাকায় ১০ দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 06:56 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

কোচ ইয়ুয়াকিম লো প্রাথমিক তালিকার ২৭ জন খেলোয়াড়কে অনুশীলনে ডেকেছেন। আগামী ২ জুনের মধ্যে তিনি ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন।

আল্পসের গভীরে দক্ষিণ তাইরোলিন পর্বতের কোলে অনুশীলনটা ভালোই হওয়ার কথা জার্মান দলের। ব্রাজিলে অবশ্য তাদের খেলতে হবে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায়।

অনুশীলন শেষে ১ জুন ক্যামেরুন ও ৬ জুন আর্মেনিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। এরপর দল উড়াল দেবে ব্রাজিলে।

ব্রাজিলে 'জি' গ্রুপে জার্মানির প্রতিপক্ষ পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্র।