ইউএস ওপেনের বাছাইপর্বে খেলবেন সিদ্দিকুর
ইউএস ওপেনের বাছাইপর্বে খেলতে ইংল্যান্ড যাচ্ছেন সিদ্দিকুর রহমান।
এশিয়ান ট্যুরের গত টুর্নামেন্ট ফিলিপাইন ওপেনে রানার্সআপ হওয়া সিদ্দিকুর শুক্রবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন। আগামী ২৬ মে ইউএস ওপেনের বাছাইপর্বে অংশ নেবেন তিনি।
সিদ্দিকুর জানান, ইউএস ওপেনের বাছাইপর্ব ১২টি ভেন্যুতে হবে। এর মধ্যে মধ্যে যুক্তরাষ্ট্রেই ১০টি ভেন্যু। বাকি দুটি ভেন্যুর একটি ইংল্যান্ড এবং অন্যটি জাপান।
যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার বাছাইপর্ব শুরু হবে ২ জুন। আর যুক্তরাষ্ট্রের বাইরের প্রতিযোগীদের জন্য জাপান ও ইংল্যান্ডে বাছাইপর্ব হবে ২৬ মে।
সিদ্দিকুর জানান, ইংল্যান্ডে ৮০ জন প্রতিযোগী বাছাইপর্বে অংশ নেবেন। যেখান থেকে সাতজন যুক্তরাষ্ট্রের কার্ড পাবেন। ১৮ হোল করে দুই রাউন্ডের প্রতিযোগিতা হবে একই দিনে।
“আশা করছি, বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে খেলতে পারবো।ফিলিপাইনে ভালো করায় আমার আত্মবিশ্বাসটা বেড়েছে। তাই ইংল্যান্ডে ভালো করতে পারতো বলে আমি আশাবাদী।”
