২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে লিল, পিএসজির রেকর্ড

ফরাসি লিগের শেষ রাউন্ডে লরিঅ্যানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে লিল। আর মপেলিয়েকে হারিয়ে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডটাকে আরো বাড়িয়েছে চ্যাম্পিয়ন পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 05:49 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

আইভরি কোস্টের স্ট্রাইকার সলোমন কালুর জোড়া গোলে শনিবার ৪-১ গোলে জিতে লিল। ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত হয়েছে ক্লাবপির।

এদিকে, মপেলিয়েকে ৪-০ গোলে হারিয়েছে দুই ম্যাচ হাতে রেখে শিরোপা ধরে রাখা পিএসজি। লিগে এটা তাদের ২৭তম জয়। ফরাসি লিগের এক মৌসুমে যা সর্বোচ্চ জয়ের রেকর্ড।

৮৯ পয়েন্ট পাওয়া পিএসজির গোলদাতারা হলেন দুই স্ট্রাইকার এসেকিয়েল লাভেস্সি, জ্লাতান ইব্রাহিমোভিচ, মিডফিল্ডার লুকাস ও আদ্রিয়ান রাবিওত

এছাড়া আজাকসিওকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে সাতে ইচেনা। চতুর্থ স্থান পাওয়া ইচেনার পয়েন্ট ৬৯।

তবে শেষ রাউন্ডে জিততে পারেনি ৮০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া মোনাকো। বোর্দোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।