২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব আর্চারি শুরু

বনানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে ক্লাব আরচারি চ্যাম্পিয়নশিপ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 10:38 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার প্রতিযোগিতার প্রথম দিনে ব্যাম্বো ইভেন্টের পুরুষ বিভাগে ঢাকা আর্মি ক্লাবের ওমর ফারুক ও মহাস্থান আর্চারি ক্লাবের শাকিল মোল্লা ফাইনালে উঠেছেন।

তৃতীয় হওয়ার জন্যে লড়বেন প্রথম দিনে সেমিতে হেরে যাওয়া এএসপিটিএস আরচারি ক্লাবের মোহাম্মদ আরাফাত ও কোয়ান্টাম ফাউন্ডেশনের কামরুল ইসলাম

মহিলা বিভাগে ঢাকা আর্মি ক্লাবের নন্দিনী খান স্বপ্না ও টিমমেট ক্লাবের ইসরাত জাহান ফাইনালে উঠেছেন। শুক্রবার ফাইনালে মুখোমুখি হবেন তারা।

ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের জেরিন তাসনিম জিম ও দন্ত্যস সমাজ সেবা সংগঠনের আসমা আমিরা তৃতীয় স্থানের জন্য লড়বেন।

শুক্রবার প্রতিযোগিতার শেষ দিনে রিকার্ভ বিভাগের পদকের লড়াইও হবে।