২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ দলে ডাক পেয়ে অভিভূত লুক শ

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ডাক পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন লুক শ। তাই রয় হজসনের দলে নিজের নাম দেখে বিস্ময় কাটছেই না সাউথহ্যাম্পটনের এই ডিফেন্ডারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 06:52 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

গত সোমবার ইংল্যান্ডের কোচ রয় হজসন ২৩ জনের সঙ্গে ৭ জন ‘স্ট্যান্ডবাই’ রেখে মোট ৩০ জনের দল ঘোষণা করেন। মূল দলে আছেন ১৮ বছর বয়সী সাউথহ্যাম্পটনের লেফট-ব্যাক শ।

দল ঘোষণার আগের দিন রোববার হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন অভিজ্ঞ ডিফেন্ডার অ্যাশলে কোল। একই জায়গায় খেলার কারণে শর সম্ভাবনা তাই ভালোই ছিল। শ নিজেও তা ভেবেছিলেন; তবে সত্যি সত্যি যে ডাক পাবেন, তা বিশ্বাস করতে এখনও নিজেকে চিমটি কাটতে হচ্ছে তার।

“আমি ভেবেছিলাম, রোববার রাতে সবাইকে ফোন করা হচ্ছিল। অ্যাডস (অ্যাডাম লালানা) ও লাম্বোকে (রিকি ল্যাম্বার্ট) আমি জিজ্ঞাসা করেছিলাম তাদের ফোন করা হয়েছে কি না। রাত ১০টা পার হয়ে গেলেও আমরা কেউই ফোন পাইনি, তাই আমরা ভেবেছিলাম আমরা হয়ত ওই সাতজনের মধ্যে যারা (ব্রাজিলে) যাচ্ছে না।”

লুক শ ও তার দুই ক্লাব সতীর্থ লালানা ও ল্যাম্বার্টও আছেন হজসনের পছন্দের ২৩ সদস্যের দলে।