চোট নিয়েও চিলি দলে ভিদাল
হাঁটুর চোটে ভুগছেন আর্তুরো ভিদাল, গত সপ্তাহে অস্ত্রোপচার করিয়েছেন। এর পরও জুভেন্টাসের এই মিডফিল্ডারকে বিশ্বকাপের প্রাথমিক দলে রেখেছেন চিলির কোচ।
মঙ্গলবার চিলির কোচ হোর্হে সামপাওলি ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে এ ছাড়া আর কোনো বিস্ময় নেই।
স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার এই কোচ তার বিশ্বকাপ দলে রেখেছেন বার্সেলোনার তারকা অ্যালেক্সিস সানচেসকে।
ব্রাজিল বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনসহ ‘বি’ গ্রুপে চিলির প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া।
