জাপান দলে ইউরোপ ভিত্তিক ১২ খেলোয়াড়
ব্রাজিল বিশ্বকাপের দল ঘোষণা করেছে জাপান। কোচ আলবের্তো জাক্কেরনি ইউরোপের লিগগুলোয় খেলা খেলোয়াড়দেরই প্রাধান্য দিয়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা মিডফিল্ডার সিনজি কাগওয়া ও সাউথহ্যাম্পটনের ডিফেন্ডার মায়া ইয়োশিদাকে দলে রেখেছেন জাক্কেরনি।
ইতালির সেরি আর এসি মিলান থেকে আছেন কেইসুকে হোন্ডা।
বিশ্বকাপের 'সি' গ্রুপে জাপানের প্রতিপক্ষ আইভরি কোস্ট, গ্রিস ও কলম্বিয়া।
