২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্নাবেউয়েও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

শুধু লিসবনেই নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আবহ থাকবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়েও! ইউরোপ সেরার মঞ্চে ফাইনালে প্রিয় দলের লড়াইটা ঘরের মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছে রিয়াল মাদ্রিদের সমর্থকেরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 08:49 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু কিন্তু পাল্টাচ্ছে না। আগামী ২৪মে পর্তুগালের রাজধানী লিসবনেই ‘অল মাদ্রিদ’ ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রিয়াল। আর রিয়ালের মাঠে সেটাই দেখা যাবে বড় পর্দায়। মাঠের পরিবেশটাও ফাইনালের আমেজে ফুটিয়ে তুলবে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ।

রিয়ালের যেসব সমর্থকেরা ম্যাচটি দেখতে লিসবনে যেতে পারছেন না, তাদের জন্যই বিশেষ এই ব্যবস্থা ক্লাব কর্তৃপক্ষের।