সাব জুনিয়র দাবায় ফাহাদ শীর্ষে
জাতীয় সাব-জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ড শেষে এককভাবে শীর্ষে আছেন ফিদে মাস্টার ফাহাদ রহমান। তার সর্বমোট পয়েন্ট ৫।
সাড়ে চার পয়েন্ট নিয়ে চট্টগ্রামের তাহসিন মাহমুদ আছেন দ্বিতীয় স্থানে। আর যৌথভাবে তৃতীয় স্থানে থাকা তানজিনা আক্তার তানি, আব্দুল্লাহ আল শাহরান সৈকত, কাঞ্চন ঘারামী, জান্নাতুল ফেরদৌস ও মিরাজ হোসেনের পয়েন্ট চার।
শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় ফাহাদ হারিয়েছেন ময়মনসিংহের সুব্রত বিশ্বাসকে। আর তাহসিন জিতেছেন রাব্বি মৃধার বিপক্ষে।
