২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারে ছিটকে পড়লেও শেষ আটে নাদাল

মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়লেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। তবে শেষ আটে জায়গা করে নিয়েছেন স্পেনের রাফায়েল নাদাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 07:20 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

বৃহস্পিতিবার উইম্বলডন চ্যাম্পিয়ন মারে ৬-৩ ও ৬-২ গেমে হেরেছেন র‌্যাঙ্কিংয়ের ৪৬তম স্থাকে থাকা সান্তিয়াগো জিরালদোর কাছে। আর নাদাল ৬-১ ও ৬-৪ গেমে হারিয়েছেন জার্কো নিয়েমিনেনকে।

ম্যাচ হেরে যাওয়ার পর মারে বলেন, "আমি কঠিন একটি ম্যাচই আশা করেছিলাম। তবে এভাবে ম্যাচটি শেষ হবে তা ভাবিনি।"

আর মাদ্রিদ ওপেনের শেষ আটে উঠে দারুণ খুশি নাদাল, "এই ম্যাচে সম্ভবত এক ঘন্টা নিজের সেরা খেলাটা খেলেছি আমি।"