২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাহাদের শীর্ষস্থান অক্ষুন্ন

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আয়োজনে আন্তর্জাতিক স্কুল দাবা প্রতিযোগিতার উন্মুক্ত বিভাগে পঞ্চম রাউন্ড শেষে বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 10:28 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ছাত্রীদের বিভাগে চতুর্থ রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন ভারতের ফিদে মাস্টার অর্পিতা মুখার্জী। এই বিভাগে ৩ পয়েন্ট করে নিয়ে ভারতের অসমিতা দাস এবং বাংলাদেশের ঝর্না বেগম ও নুসরাত জাহান নাফিসা দ্বিতীয় স্থানে রয়েছেন।

ছাত্রদের পঞ্চম থেকে সপ্তম শ্রেনী বিভাগে পঞ্চম রাউন্ডের খেলা শেষে ভারতের সায়ন্তনী মুখার্জী ৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন এবং ছাত্রীদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেনী বিভাগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।