২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজে সময় কাটছেই না সিদ্দিকুরের

গলফ কোর্সে বাজে সময় যাচ্ছে সিদ্দিকুরের। টানা দ্বিতীয়বারের মতো কোনো প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়লেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার। সিঙ্গাপুরের লাগুনা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে ১৩০তম স্থানে থেকে বাদ পড়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 06:53 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

গত মাসের শেষদিকে ইন্দোনেশিয়ান মাস্টার্সেও দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিলেন সিদ্দিকুর। তার আগে যৌথভাবে ৫৭তম হয়ে মালয়েশিয়া ওপেন শেষ করেন তিনি।

শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পারের সমান শট খেলেন তিনি। দুটি 'বার্ডি' (কোনো হোলে পারের চেয়ে এক শট কম খেলা) করলেও একটি ‘ডাবল বোগি’ (পারের চেয়ে দুই শট বেশি) করেন সিদ্দিকুর।

প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে দুই শট বেশি খেলে যৌথভাবে ১৩৫তম স্থানে ছিলেন সিদ্দিকুর।

১৫ লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে পারের চেয়ে ১৩ শট কম খেলে শীর্ষস্থান ধরে রেখেছেন থাইল্যান্ডের পানুফোল পিত্তাইয়ার্ত।