২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব টিটিতে বাংলাদেশ নারী দল দ্বিতীয় স্থানে

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার দুটি ম্যাচের একটিতে জিতেছে এবং অন্যটিতে হেরেছে বাংলাদেশ নারী দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 10:57 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

জাপানের টোকিওতে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ১-৩ সেটে হেরে যায় লাওসের কাছে। তবে চতুর্থ রাউন্ডে বাংলাদেশ দল ৩-০ সেটে হারিয়েছে বতসোয়ানাকে। চার রাউন্ড শেষে তিন জয় এবং এক হারে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লাওস। আসরের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দলও। তারা ৩-০ সেটে গুয়েরনাসিকে হারিয়েছে। শুক্রবার চতুর্থ ও পঞ্চম রাউন্ডে বাংলাদেশ পুরুষ দল খেলবে যথাক্রমে কঙ্গো ও জ্যামাইকার বিপক্ষে।