২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব টিটির পুরুষ ও নারী বিভাগে বাংলাদেশের জয়

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পুরুষ ও নারী দুই বিভাগেই জয় পেয়েছে বাংলাদেশ। জাপানের টোকিওতে বুধবার বাংলাদেশ পুরুষ দল ৩-০ সেটে বতসোয়ানাকে এবং নারী দল একই ব্যবধানে কোস্টারিকাকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 10:01 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

এই জয়ে দুই বিভাগেই বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। বৃহস্পতিবার মহিলা বিভাগের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ মুখোমুখি হবে লাওসের এবং শুক্রবার পুরুষ দল তৃতীয় রাউন্ডে খেলবে কঙ্গোর সঙ্গে।

এর আগে প্রথম রাউন্ডে নারী ও পুরুষ দুই বিভাগেই জয় পেয়েছে বাংলাদেশ।