২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সকারের ক্যাম্পে পানি সঙ্কট

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফেনী সকার ক্লাবের ক্যাম্পে তিন দিন ধরে পানি নেই। এই সঙ্কটের কারণে তাই বেশ বিপাকে দলটির খেলোয়াড়রা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 11:01 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

স্টেডিয়াম প্রশাসক জাহাঙ্গীর আলম জানান, পাম্পের মোটর নষ্ট থাকায় পানি সরবরাহ করা যাচ্ছে না।
যতো দ্রুত সম্ভব মোটর ঠিক করা হবে।

তিনদিন ধরে পানি না থাকায় খেলোয়াড়রা বেশ বিপাকে পড়েছে। তাই নিত্যপ্রয়োজনীয় কাজ করতে অনেক সমস্যা হচ্ছে তাদের। যার প্রভাব পড়েছে দলটির অনুশীলনে।

দলটির অধিনায়ক আকবর হোসেন রিদন বলেন, “বুধবার থেকে ক্যাম্পে কোন পানি নেই। তাই আমরা বেশ বিপাকে আছি। এমনিতেই প্রচণ্ড গরম, তার ওপর পানি না থাকায় অনেক সমস্যা হচ্ছে আমাদের।”

রোববার গুরুত্বপূর্ন ম্যাচে ফেনী সকার মুখোমুখি হবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের।