২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডি লিগে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

প্রিমিয়ার কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ৪৩ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 09:21 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

২৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তবে চ্যাম্পিয়ন হলেও লিগের শেষ ম্যাচে বিজিবিকে হারাতে পারেনি সেনাবাহিনী। শুক্রবার এই দুই দলের ম্যাচটি ১৮-১৮ পয়েন্টে ড্র হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।