২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ডাচ কোচ সহসাই ফিরছেন

জাতীয় ফুটবল দলের দুই ডাচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার সহসাই ঢাকায় ফিরবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবলে ফেডারেশনের (বাফুফে) সভাপতি সভাপতি কাজী সালাহউদ্দিন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2014, 02:19 AM

Updated : 22 Aug 2022, 06:09 PM

ছুটিতে তাদের নিজ দেশ নেদারল্যান্ডসে যাওয়া কোচ দুইজন আর ফিরবেন না বলে গুঞ্জন রয়েছে।

এ ব্যাপারে বাফুফে সভাপতি বলেন, “তারা সহসাই ফিরে আসবেন। দশ-বারো দিনের মধ্যে ঢাকায় ফেরার কথা রয়েছে কোচদের। ঢাকায় এসে কাজ তারা ইনচন এশিয়ান গেমসকে সামনে রেখে কাজ শুরু করবেন।”

এদিকে সেপ্টেম্বরে ঢাকায় একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও তা এখন এক মাস পেছাতে পারে বলে জানিয়েছেন সালাহউদ্দিন।

“এই টুর্নামেন্টে হবেই। এখন তো অনেক দিক থেকেই পরিস্থিতি ভালো। তবে সেপ্টেম্বরে নয়, আমরা টুর্নামেন্টটি আয়োজন করতে চাই অক্টোবরে।”