লিগ আর কাপ জিতে হতাশা ভুলতে চায় বার্সা
স্প্যানিশ লিগ আর কিংস কাপ জিতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার হতাশা ভুলতে চায় বার্সেলোনা।
আতলেতিকো মাদ্রিদের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। হতাশ দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ছবি: রয়টার্স আতলেতিকো মাদ্রিদের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। হতাশ দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ছবি: রয়টার্স
আতলেতিকো মাদ্রিদের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয়ার পর হতাশ বার্সেলোনার মার্ক বারত্রা ও নেইমার। ছবি: রয়টার্স আতলেতিকো মাদ্রিদের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয়ার পর হতাশ বার্সেলোনার মার্ক বারত্রা ও নেইমার। ছবি: রয়টার্স
বার্সেলোনাকে বিদায় করে শেষ চারে আতলেতিকো
বার্সেলোনার প্লে-মেকার আন্দ্রেস ইনিয়েস্তা আতলেতিকোর কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়াটা মানতে পারছেন না। তবে এই হতাশায় নুয়ে পড়তে চান না তিনি।
“খুবই কষ্ট, কিন্তু ফুটবল আর খেলায় এটা হয়ই। আমরা এগিয়ে যাব এবং এখনো সামনে যা কিছু জয়ের আছে, তা জিততে চাই আমরা।”
আতলেতিকো মাদ্রিদের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয়ার পর হতাশ বার্সেলোনার মার্ক বারত্রা ও নেইমার।
বার্সেলোনার সামনে এখন জেতার মতো শিরোপা আছে দুটি - একটি স্প্যানিশ লা লিগার, অন্যটি কোপা দেল রে বা কিংস কাপের। শনিবার স্প্যানিশ লিগে গ্রানাদার বিপক্ষে ম্যাচ আছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে কিংস কাপের ফাইনাল খেলবে তারা। আপাতত বার্সেলোনা কোচ জেরার্দো মার্তিনো এ নিয়েই ভাবছেন।
ম্যাচ শেষে কোচ মার্তিনো বলেন, “দলের অবস্থা এখন খারাপ। কিন্তু লিগ আর কাপে এখনো আমাদের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করে যাওয়া।”
লা লিগায় ৩২ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত লা লিগা আর কিংস কাপের শিরোপাও হারালে স্পেনের ফুটবলে বার্সেলোনা কোচ মার্তিনোর দুশ্চিন্তার দিন শুরু হয়ে যাবে।
এমনিতেই ভিসেন্তে কালদেরনে আতলেতিকোর বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে মার্তিনোর কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। ৭২ মিনিটে ইনিয়েস্তার বদলে পেদ্রোকে মাঠে নামিয়েছিলেন মার্তিনো। ম্যাচের শেষ দিকে ক্লান্ত হয়ে পড়া রক্ষণ ভাঙতে পটু ছিলেন ইনিয়েস্তা। প্রথম লেগে তার রক্ষণ ভেদ করা অসাধারণ এক পাস থেকেই গোল করে দলকে ১-১ গোলের ড্র এনে দিয়েছিলেন নেইমার।
শেষ দিকে তাকে কেন উঠিয়ে নেয়া হলো, তা বুঝতে না পেরে এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং ইনিয়েস্তাই।
“এই পরিবর্তনে আমি হতবাক হয়েছি। কিন্তু এটা তো কোচের সিদ্ধান্ত।”
