২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়াঙ্গনের দুর্নীতির বিরুদ্ধে ‘সেভ দ্য স্পোর্টস’

ক্রীড়াঙ্গনের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতির প্রতিবাদ জানাতে ‘সেভ দ্য স্পোর্টস’ নামের নতুন একটি ক্রীড়া সংগঠনের আবির্ভাব হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 09:33 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ক্রীড়াঙ্গনের দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থানের কথা জানান।তিনি বলেন, “বর্তমানে অদক্ষ কর্মকর্তায় পরিবেষ্টিত দেশের ক্রীড়াঙ্গন। এই অঙ্গন থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি দূর করতে হলে দক্ষ কর্মকর্তাদের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে।”স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা, সংগঠনটির সদস্য সচিব দিলদার হাসান দিলু এবং উপদেষ্টা সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকন এসময় উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে সদস্য দিলদার হাসান দিলু বলেন, “দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে দুর্নীতি চরম আকার ধারণ করেছে। এর থেকে আমাদের বেরুতে হবে।”তার দাবি, সম্প্রতি বাংলাদেশে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দুর্নীতির মহোৎসবে মেতে ছিলেন।