২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়াজ ও ফাহাদের ড্র

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে দাতিম রাজা ড. নাজরিন শাহ কেএল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডেও ড্র করেছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ।

ক্রীড়া প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 09:22 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার এই ড্রয়ের ফলে সাত রাউন্ড শেষে নিয়াজের সংগ্রহ ৫ পয়েন্ট। একধাপ নিচে নেমে তিনি এখন নবম স্থানে।

এদিন ড্র করেছেন ফিদে মাস্টার ফাহাদ রহমানও। ড্রয়ের ফলে এই খুদে দাবাড়ু সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ৪৬তম অবস্থানে আছেন।

বাংলাদেশের আরেক দাবাড়ু আনিসুজ্জামান জুয়েল সপ্তম রাউন্ডেও হেরেছেন। মাত্র ২ পয়েন্ট নিয়ে তিনি আছেন ৭৬তম স্থানে।