২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ মাস নিষিদ্ধ জ্যামাইকার শ্যারন সিম্পসন

ড্রাগ পরীক্ষায় ধরা পড়া জ্যামাইকার অলিম্পিক পদকজয়ী দৌড়বিদ শ্যারন সিম্পসনকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 12:34 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

গত জানুয়ারি মাসে ২৯ বছর বয়সী সিম্পসন বলেছিলেন, তার শরীরে নিষিদ্ধ উপাদানের জন্য তার কানাডীয় প্রশিক্ষকের দেয়া ওষুধ দায়ী। তবে জ্যামাইকার ডোপিং বিরোধী কমিটি সব দিক থেকেই সিম্পসনের অবহেলা দেখতে পেয়েছে। তাই তারা মঙ্গলবার এ শাস্তি ঘোষণা করেন।২০০৪ সালের এথেন্স অলিম্পিকে ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন সিম্পসন। বেইজিংয়ে ২০০৮ সালের অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে রূপা জেতেন তিনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৪*১০০ মিটার দৌড়ে রূপাজয়ী দলের সদস্য ছিলেন সিম্পসন।সিম্পসনের অনুশীলনের সঙ্গী ছেলেদের ১০০ মিটার দৌড়ের সাবেক বিশ্বরেকর্ডধারী আসাফা পাওয়েলও গত বছর জাতীয় চ্যাম্পিনশিপের সময় ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন। তার রায় দেয়া হবে আগামী বৃহস্পতিবার।