২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃত্রিম টার্ফ বসবে কমলাপুর স্টেডিয়ামে

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘সিনথেটিক টার্ফ’ বসছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এটি দিচ্ছে ফিফা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 07:39 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

রোববার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ফিফার গোল প্রকল্পের আওতায় কৃত্রিম টার্ফটি পাওয়া যাবে।“বেশ কিছুদিন হয়েছে কমলাপুর স্টেডিয়ামের জন্য একটি সিনথেটিক টার্ফ চেয়ে ফিফার কাছে আবেদন করেছিলাম আমরা। কয়েক দিন আগে ফিফা তা অনুমোদন করেছে। তবে টার্ফ পেতে আরও কিছুদিন সময় লাগবে।”কমলাপুর স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আওতায়। তাই টার্ফ বসানোর জন্য এনএসসির কাছ থেকে ১০ বছরের জন্য এই স্টেডিয়ামটি লিজ নিতে হয়েছে বাফুফেকে। এ নিয়ে বাফুফে ও এনএসসির মধ্যে একটি চুক্তিও হয়েছে।চুক্তিপত্র ফিফার কাছে পাঠানোর পরই তারা তা দেখে বাফুফেকে টার্ফ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সাধারণত, ফেডারেশনের নিজস্ব মালিকানার মাঠ না হলে ফিফা টার্ফ দেয় না।ফিফা গোল প্রকল্প-৪ এর অধীনে এই টার্ফ পাচ্ছে বাফুফে। এটি হবে দেশের ফুটবলের দ্বিতীয় সিনথেটিক টার্ফ। প্রথমটি বসানো হয়েছিল বাফুফে ভবন সংলগ্ন আরামবাগ বালুর মাঠে।