২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকো-যুক্তরাষ্ট্র প্রীতি ম্যাচে সমতা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চির-প্রতিদ্বন্দ্বী মেক্সিকোর সঙ্গে ড্র করেছে যুক্তরাষ্ট্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 03:53 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার অ্যারিজোনায় প্রথমে অবশ্য ২-০ গোলে এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রই। মাইকেল ব্র্যাডলি ও ক্রিস ওনডোলস্কির দুই গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার রাফায়েল মার্কেসের গোলে ব্যবধান কমায় মেক্সিকো। এর পর অ্যাল্যান পুলিদোর গোলে সমতায় ফেরে মেক্সিকো।ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে মেক্সিকোর জালে বল জড়িয়েছিলেন বদলি খেলোয়াড় ফরোয়ার্ড এডি জনসন।কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।