২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালদেসের বিশ্বকাপ স্বপ্ন শেষ

বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন স্পেনের গোলরক্ষক ভিক্তর ভালদেস। হাঁটুর চোট থেকে সেরে উঠতে তার পায়ে অস্ত্রোপচার করানো হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 09:35 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

অস্ত্রোপচারের পর পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে ৭ মাসের মতো সময় লাগতে পারে বার্সেলোনার এই গোলরক্ষকের।সোমবার ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়, "ভালদেসের অস্ত্রোপচার সফল হয়েছে। প্রায় সাত মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।"গত বুধবার সেল্তা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচের ২৩ মিনিটে হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন গোলরক্ষক ভিক্তর ভালদেস। তখনই অবশ্য তার বিশ্বকাপ খেলতে না পারার বিষয়টি আশঙ্কা করা হয়েছিল।চলতি মৌসুমে ক্লাবের হয়ে দারুণ ফর্মে ছিলেন ভালদেস। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মূল গোলরক্ষক হয়ে বিশ্বকাপ মাতানোরও সুযোগ ছিল তার সামনে। ভাগ্যের ফেরে এখন টিভিতেই বিশ্বকাপ দেখতে হবে ভালদেসকে।