জুভেন্টাসের অজেয় যাত্রা থামালো নাপোলি
সেরি আতে এ মৌসুমে দ্বিতীয়বারের মতো হারের স্বাদ পেল জুভেন্টাস। লিগ টেবিলের শীর্ষে থাকা এই দলটিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সম্ভাবনা বাচিয়ে রাখলো নাপোলি।
শিরোপা স্বপ্ন বেঁচে রইলো রোমার
নিজেদের মাঠে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা নাপোলিকে প্রথমার্ধে এগিয়ে দেন হোসে কায়েহন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ড্রিস মের্টেনস।
সেরি আতে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর হারলো জুভেন্টাস। তবে এ মৌসুমে সেরি আতে নিজেদের দ্বিতীয় হারের পরও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা রোমার চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে জুভেন্টাস।
৩১ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৮১। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। জুভেন্টাসকে হারানো নাপোলির পয়েন্ট ৩১ ম্যাচে ৬৪।
