২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা স্বপ্ন বেঁচে রইলো রোমার

সাস্সুয়োলোকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে ইতালির শীর্ষ লিগ সেরি আয় শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল এএস রোমা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 08:37 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

লিগে রোমার এখনও ৮ ম্যাচ বাকি। ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে তারা। খাতা-কলমের হিসেবে এখনও তাদের শিরোপা স্বপ্ন বেঁচে আছে। শীর্ষে থাকা জুভেন্টাসের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে আছে রোমা। ৩০ ম্যাচ খেলে জুভেন্টাসের পয়েন্ট ৮১।

এদিকে শনিবার এসি মিলানের জার্সিতে ৩০০তম ম্যাচ খেলতে নেমে জোড়া গোল করেন ব্রাজিলের মিডফিল্ডার কাকা। আর তার দারুণ নৈপূণ্যে কিয়েভোকে ৩-০ গোলে হারায় মিলান। অন্য গোলটি করেন স্ট্রাইকার মারিও বালোতেল্লি।