কক্সবাজারে হচ্ছে বিচ ফুটবল টুর্নামেন্ট
কক্সবাজারে আয়োজন করা হচ্ছে বিচ ফুটবল টুর্নামেন্টের যাতে অংশ নেবে ঢাকার শীর্ষস্থানীয় ক্লাবগুলো।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আগামী এপ্রিলের শেষ সপ্তাহে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
রোববার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ঢাকার ৬টি অথবা ৮টি ক্লাব নিয়ে এই টুর্নামেন্টে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
এই টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্যোক্তা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে সবার কাছে তুলে ধরতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। তাছাড়া বিচ ফুটবলকে সবার কাছে পরিচিত করাও আমাদের অন্যতম উদ্দেশ্য।
