২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ সঙ্গীত: শুরুতে জেনিফার, শেষে সান্তানা

ব্রাজিলে ২০১৪ ফুটবল বিশ্বকাপের সঙ্গে যুক্ত হলেন আরেক সঙ্গীত কিংবদন্তি কার্লোস সান্তানা। বিশ্বকাপের সমাপনী সঙ্গীত পরিবেশন করবেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 09:02 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

শুক্রবার ফিফা এবং সনি মিউজিক এন্টারটেইনমেন্ট যৌথভাবে জানিয়েছে, কিংবদন্তি গিটারিস্ট ও কন্ঠশিল্পী সান্তানার সঙ্গে বিশ্বকাপের আনুষ্ঠানিক সমাপনী সঙ্গীতে অংশ নেবেন সুইডেনের ইলেকেট্রো ডিজে আভিচি, হাইতিয়ান-আমেরিকান র‌্যাপার ওয়াইক্লেফ এবং ব্রাজিলের গ্র্যামিজয়ী শিল্পী আলেসান্দ্রে পিরেস

এই কজন মিলে যে সঙ্গীতটি পরিবেশন করবেন, সেটির শিরোনাম 'দার উম জেইতো' পর্তুগিজ ভাষার এই বাক্যটির বাংলা অর্থ—আমরা পথ খুঁজে নেব।

ফিফা আগেই জানিয়েছে, ফিফার উদ্বোধনী আনুষ্ঠানিক সঙ্গীত পরিবেশন করবেন বিখ্যাত কন্ঠশিল্পী জেনিফার লোপেজ। তার সঙ্গে আরো থাকবেন ব্রাজিলের শিল্পী ক্লদিয়া লেইতে, মিয়ামি র‌্যাপার ও পিটবুল। জেনিফার লোপেজের গানটির শিরোনাম ‘ওলে ওলা’ বা ‘উই আর ওয়ান’।