২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াইয়ে ফিরেছে সিদ্দিকুরের এশিয়া

সাফল্য পেয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান, সাফল্য পেয়েছে তার দল এশিয়াও। প্রথমবারের মতো আয়োজিত ইউরেশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে লড়াইয়ে ফিরেছে এশিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 10:33 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শুক্রবারের জুটি বেধে পাঁচ ম্যাচের ‘ফোরসাম’ লড়াইয়ে ৩-২ ব্যবধানে জিতেছে এশিয়া। তবে দুই দিনের হিসেবে অবশ্য ৭-৩ পয়েন্টে এগিয়ে আছে তারা।

দিনের চতুর্থ ম্যাচে অনির্বান লাহিরির সঙ্গে জুটি বেধে এশিয়াকে দ্বিতীয় জয় উপহার দেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার। তারা হারিয়েছেন ইউস্ট লুইটেন ও ভিক্টর ডুবুইসোন জুটিকে।

এর আগে প্রথম ম্যাচ ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইউরোপকে হারায় এশিয়ার আরেক জুটি। তৃতীয় ম্যাচ আবারো ড্র হয়।

তবে দিনের শেষ ম্যাচে একমাত্র জয়টি তুলে নেয় ইউরোপ।

ড্র ম্যাচ দুটির পয়েন্ট দুই দলের মাঝে সমানভাবে ভাগ হয়ে যায়।

মালয়শিয়ার গ্লেনমারি গলফ ও কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ডের 'ফোরবল' লড়াইয় ৫-০ ব্যবধানে জিতে অভিজ্ঞ ইউরোপীয় দল।

শনিবার তৃতীয় ও শেষ দিনে হবে প্রতিযোগিতার একক লড়াই।