২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভাকে হারিয়ে ফাইনালে সেরেনা

মারিয়া শারাপোভাকে হারিয়ে সনি ওপেনের ফাইনালে উঠেছেন মেয়েদের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 03:25 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার সেমি-ফাইনালে মারিয়া শারাপোভাকে ৬-৪, ৬-৩ গেমে হারান যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

হোক সনি ওপেন, অথবা অন্য কোনো টুর্নামেন্ট; মারিয়া শারাপোভার সেরেনা-দুর্ভাগ্য যেন কাটছেই না। মিয়ামিতে সেমি-ফাইনালে উইলিয়ামস পরিবারের ছোট মেয়ের কাছে টানা ১৫তম বারের মতো হারলেন এই রুশ তারকা।

এই পরিসংখ্যান অবশ্য শারাপোভাকে হতোদ্যম করতে পারছে না। ম্যাচ শেষে তিনি বলেন, “এই ফলের পরও আমি ভবিষ্যতে তার বিপক্ষে খেলতে চাই। কারণ, সে যেমন খেলে তাতে এই পর্যায়েও আপনি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন।”

ফাইনালে সেরেনার প্রতিপক্ষ চীনের লি না। অপর সেমি-ফাইনালে স্লোভাকিয়ার দমিনিকা সিবুলকোভাকে ৭-৫, ৬-২ ও ৬-৩ গেমে হারিয়েছেন তিনি।