২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারে সিবুলকোভা ও লি না

সনি ওপেন টেনিসের মহিলা এককের সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের লি না ও স্লোভাকিয়ার দমিনিকা সিবুলকোভা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 04:35 PM

Updated : 22 Aug 2022, 05:58 PM

বুধবার সেমি-ফাইনালে ওঠার পথে লি না ৭-৫ ও ৭-৫ গেমে হারিয়েছেন সাবেক এক নম্বর তারকা ক্যারোলিন ওজনিয়াকিকে।

শেষ চারে উঠতে সিবুলকোভাকে আগ্নিয়েস্কা রাদাভানস্কার বিপক্ষে একটু কষ্টই করতে হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য ৩-৬, ৭-৬ ও ৬-৩ গেমে জিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা করে নিচ্ছেন সিবুলকোভা। 

এ বছরের জানুয়ারিতে ফাইনালে সিবুলকোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন লি না। সিবুলকোভার জন্য তাই সনি ওপেনের সেমি-ফাইনালটি প্রতিশোধ নেয়ার ম্যাচ।