তেভেসের জোড়া গোলে জুভেন্টাসের জয়
জোড়া গোল করে জুভেন্টাসকে দারুণ এক জয় এনে দিয়েছেন কার্লোস তেভেস। পার্মার বিপক্ষে ২-১ গোলের এই জয়ে ইতালিয়ান সেরি আতে হ্যাটট্রিক শিরোপা ছোঁয়ার পথে আরো একধাপ এগিয়ে গেল তোরিনোর ক্লাবটি।
পার্মার জালে গোলের পর সতীর্থদের সঙ্গে কার্লোস তেভেসের উদযাপন। ছবি: রয়টার্স পার্মার জালে গোলের পর সতীর্থদের সঙ্গে কার্লোস তেভেসের উদযাপন। ছবি: রয়টার্স
গোলের পর উদযাপন কার্লোস তেভেসের। ছবি: রয়টার্স গোলের পর উদযাপন কার্লোস তেভেসের। ছবি: রয়টার্স
পার্মাকে হারিয়ে জুভেন্টাসের খেলোয়াড়দের উদযাপন। ছবি: রয়টার্স পার্মাকে হারিয়ে জুভেন্টাসের খেলোয়াড়দের উদযাপন। ছবি: রয়টার্স
ফিওরেন্তিনার বিপক্ষে গোলের পর সতীর্থদের সঙ্গে মারিও বালোতেল্লির উদযাপন। ছবি: রয়টার্স। ফিওরেন্তিনার বিপক্ষে গোলের পর সতীর্থদের সঙ্গে মারিও বালোতেল্লির উদযাপন। ছবি: রয়টার্স।
বুধবার নিজেদের মাঠে ২৫তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন আর্জেন্টিনার ফরোয়ার্ড তেভেস। ৩২তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি।
দ্বিতীয়ার্ধে পার্মার ইতালিয়ান ডিফেন্ডার ক্রিশ্চিয়ান মলিনারো একটি গোল শোধ করেন।
নিজেদের মাঠে টানা ১৫তম জয়ের রেকর্ড গড়লো জুভেন্টাস। ৩০ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে বেশ এগিয়ে আছে তারা। ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা।
কাতানিয়াকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয় স্থানটি আরো সংহত করেছে নাপোলি। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট তাদের।
ফিওরেন্তিনার বিপক্ষে গোলের পর সতীর্থদের সঙ্গে মারিও বালোতেল্লির উদযাপন। ছবি: রয়টার্স।
এসি মিলানের কাছে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়ার লড়াইয়ে পিছিয়ে পড়েছে ফিওরেন্তিনা। এই হারের পর চতুর্থ স্থানে থাকা ফিওরেন্তিনার পয়েন্ট ৩০ ম্যাচে ৫১।
আর সব ধরনের লড়াই থেকে আগেই ছিটকে পড়া এসি মিলান ৩০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে।
