২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা, রিয়ালকে ছাড়িয়ে এগুচ্ছে আতলেতিকো

বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ নিয়ে মাতামাতির মধ্যেই শিরোপার দিকে এগুচ্ছে আতলেতিকো মাদ্রিদ। গ্রানাদাকে একমাত্র গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে দিয়েগো সিমেওনের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 01:09 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

মেসি-নেইমারের গোলে শিরোপা লড়াইয়ে বার্সা

টানা দ্বিতীয় হারে পেছালো রিয়াল

বুধবার রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জয়সূচক গোলটি করেন স্পেনের স্ট্রাইকার দিয়েগো কস্তা।

৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ।

নেইমার জোড়া ও মেসির এক গোলে সেল্তা ভিগোকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে ভালোমতই টিকে আছে বার্সেলোনা। আর সেভিয়ার মাঠে ২-১ গোলে হেরে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আধিপত্য এ মৌসুমে ভেঙে দিয়েছে আতলেতিকো। গ্রানাদা আর সমস্যা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সামনে। আতলেতিকোর কয়েকটি সুযোগ নষ্ট হওয়ার পর কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দেন ব্রাজিলের বদলে স্পেন দলকেই বেছে নেয়া কস্তা।

রোববার এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে রিয়াল হারায় লা লিগার শীর্ষে উঠে আসে আতলেতিকো। টানা চারটি ম্যাচ জিতে এখন ১৯৯৬ সালের পর লা লিগার শিরোপা জিততে সবচেয়ে ভালো অবস্থানে আছে দিয়েগো সিমেওনের অধীনে বদলে দাওয়া দলটি।