২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির ঘাড়ে নিশ্বাস লিভারপুলের

সান্ডারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসির ঘাড়ে নিশ্বাস ফেলছে লিভারপুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 12:56 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে ‘অল রেডস’ নামে পরিচিত লিভারপুল। সমান ম্যাচে চেলসির পয়েন্ট ৬৯। আর ২ ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

বুধবার নিজেদের মাঠে লিভারপুলের জয়ের নায়ক ইংল্যান্ডের ফুটবলের দুই প্রজন্মের দুই প্রতিনিধি স্টিভেন জেরার্ড ও ড্যানিয়েল স্টারিজ।

৩৯তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে লিভারপুলকে এগিয়ে দেন লিভারপুলের অভিজ্ঞ ইংলিশ মিডফিল্ডার জেরার্ড। ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ফরোয়ার্ড স্টারিজ।

ম্যাচের ৭৬ মিনিটে সান্ডারল্যান্ডের দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার কি সুং ইয়ুয়েং একটি গোল শোধ করেন। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

এই জয়ে ২৪ বছর পর আবার লিগ শিরোপা জয়ের স্বপ্ন বেঁচে থাকল অ্যানফিল্ডের দলটির।