সনি ওপেনে মুখোমুখি মারে-জোকোভিচ
বড় কোনো অঘটন ছাড়াই শেষ হয়েছে সনি ওপেনে পুরুষ এককের চতুর্থ রাউন্ডের লড়াই। কোয়ার্টার-ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, রজার ফেদেরার ও অ্যান্ডি মারে।
শীর্ষ বাছাই নাদাল ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন ইতালির ফ্যাবিও ফগনিনিকে। শেষ আটে তার প্রতিপক্ষ কানাডার মিলোস রাওনিচ।
ফেদেরার ৬-১, ৬-২ গেমে সহজেই হারান ফ্রান্সের রিচার্ড গ্যাসকেকে। কোয়ার্টার-ফাইনালে তিনি খেলবেন জাপানের কেই নিশিকোরির বিপক্ষে। চতুর্থ বাছাই স্পেনের দাভিদ ফেরারকে ৭-৬, ২-৬, ৭-৬ গেমে হারিয়ে চমক দেখান নিশিকোরি।
