২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আরো কাছে পিএসজি

টানা দ্বিতীয়বারের মতো ফরাসি লিগের শিরোপা জয়ের পথে আরো এগিয়েছে পিএসজি। শুক্রবার রাতে চিয়াগো মত্তার একমাত্র গোলে লরিয়েন্তকে হারিয়েছে বড় বাজেটের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 02:16 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

সব প্রতিযোগিতা মিলে এটা পিএসজির টানা অষ্টম জয়।

৩০ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৩। এক ম্যাচ কম খেলা মোনাকোর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে তারা। রোববার তৃতীয় স্থানে থাকা লিলের বিপক্ষে খেলবে মোনাকো।

প্রথমার্ধের মাঝামাঝি সময় মুখে চোট পেয়ে মাঠ ছাড়নে পিএসজি অধিনায়ক চিয়াগো সিলভা।

বিরতির চার মিনিট আগে পিএসজির তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বল  পেয়ে যান মত্তা। ব্রাজিলে জন্ম নেয়া ইতালিয়ান এই ফুটবলার টোকা মেরে তা জালে পাঠান।