২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে স্বাধীনতা কাপ ফুটবল

১২টি দল নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০টি এবং চ্যাম্পিয়নশিপ লিগের দুটি দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 06:56 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

গ্রুপ পর্বে প্রতিদিনই দুটো করে খেলা হবে। ২৭ মার্চ শেষ হবে গ্রুপ পর্ব। ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চারটি কোয়ার্টার-ফাইনাল, ৫ ও ৬ এপ্রিল হবে দুটো সেমি-ফাইনাল এবং ৯ এপ্রিল ফাইনাল হবে।

‘ক’ গ্রুপে বিজেএমসি, ফেনী সকার ক্লাব ও রহমতগঞ্জ, ‘খ’ গ্রুপে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, আবাহনী লিমিটেড ও আরামবাগ ক্রীড়া সংঘ, ‘গ’ গ্রুপে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা ক্লাব এবং ‘ঘ’ গ্রুপে শেখ রাসেল, ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম আবাহনী খেলবে।

প্রতিযোগিতার স্পন্সর হিসেব বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রায় ৫০ লাখ টাকা দিচ্ছে

মধুমতি ব্যাংক।

চ্যাম্পিয়ন দল ৫ লাখ এবং রানার্স-আপ দল ৩ লাখ টাকা পাবে। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করবে বাফুফে।