২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রার জোড়া গোলে পিএসজির জয়

জ্লাতান ইব্রাহিমোভিচের গোল-উৎসব চলছেই। সুইডিশ এই ফরোয়ার্ডের জোড়া গোলেই সাঁ এতিয়েনকে হারিয়েছে পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 03:06 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার নিজেদের মাঠে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। প্রথমার্ধেই ম্যাচের গোল দুটি করেন ইব্রাহিমোভিচ।

এই জয়ে ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি।

দ্বিতীয় স্থানে থাকা মোনাকোও জয় পেয়েছে। লিওকে ৩-২ গোলে হারানোর পর ২৯ ম্যাচে মোনাকোর পয়েন্ট ৬২।