২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির হ্যাটট্রিকে বার্সার বিশাল জয়

লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে লা লিগায় ওসাসুনাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 01:04 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

গত সপ্তাহে রিয়াল ভায়াদোলিদের মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে ফেরা বার্সা ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।এক পয়েন্ট বেশি নিয়ে বার্সার ঠিক ওপরে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭০। তিন দলেরই আর ১০টি করে ম্যাচ বাকি।ঘরের মাঠ ক্যাম্প নউ-এ শুধু হ্যাটট্রিকই করেননি, একটা কীর্তিও গড়েছেন মেসি। ৩৭০ গোল নিয়ে এই আর্জেন্টাইন তারকা এখন বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আগের রেকর্ডটা ছিল পওলিনিয়ো আলকান্তারার।নেইমারের অনুপস্থিতিতে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের ১৮ মিনিটে আলেক্সিস সানচেসের পাস থেকে এগিয়ে দেন মেসি।চার মিনিট পর জর্দি আলবার ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন সানচেস নিজেই।৩৪ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার দুর্দান্ত শট ৩-০ গোলে এগিয়ে দেয় স্বাগতিকদের।মেসির দ্বিতীয় ও তৃতীয় গোলের জন্ম ৬৩ ও ৮৭ মিনিটের সময়। বাকি গোল দুটি ক্রিস্তিয়ান তেল্লো ও পেদ্রোর।