এসি মিলানের টানা তৃতীয় হার
আবারো হেরেছে এসি মিলান। রোববার ইতালিয়ান সেরি আয় ঘরের মাঠে পার্মার কাছে ৪-২ গোলে হেরে গেছে তারা।
মিলানের এটা টানা তৃতীয় হার। এর মধ্যে দুটোই নিজেদের মাটিতে।সান সিরোতে পার্মার হয়ে দুটো গোল করেন স্ট্রাইকার আন্তোনিও কাসানো। অতিথিদের অন্য দুই গোলদাতা স্ট্রাইকার আমাউরি ও স্ট্রাইকার জোনাথন বিয়াবিয়ানি।মিলানের পক্ষে গোল করেন ডিফেন্ডার আদিল রামি ও স্ট্রাইকার মারিও বালোতেল্লি। এর মধ্যে বালোতেল্লির গোলটি ছিল পেনাল্টি থেকে।২৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে মিলান। ২৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।সেরি আর অন্যান্য ম্যাচে আতালান্তা ৩-০ গোলে সাম্পদোরিয়াকে, লাৎসিও ২-০ গোলে ক্যালিয়ারিকে, লিভোরনো ২-১ গোলে বোলোনিয়াকে ও সাস্সুয়োলো ৩-১ গোলে কাতানিয়াকে হারিয়েছে।
