২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির অভিযোগে বায়ার্ন সভাপতির কারাদণ্ড

কর ফাঁকি দেওয়ায় বায়ার্ন মিউনিখের সভাপতি উলি হুয়েনেসকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে জার্মানির মিউনিখের একটি আদালত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 10:38 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

গত বছরের এপ্রিলে প্রথম হুয়েনেসের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ ওঠে। আর কয়েকদিন আগে দোষও স্বীকার করেন হুয়েনেস।শুরুতে ৬২ বছর বয়সী হুয়েনেসের বিপক্ষে ৩৫ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ ওঠে। কিন্তু মামলার চলাকালীন আরো এক কোটি ৫০ লাখ ইউরো কর ফাঁকির কথা স্বীকার করেন তিনি। পরে জানা যায় মোট দুই কোটি ৭২ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন হুয়েনেস।আর ঐ অর্থ সুইস ব্যাঙ্কে নিজের একাউন্টে রাখার কথাও স্বীকার করেন জার্মানির বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য।মিউনিখের আদালতে হুয়েনেসের কর ফাঁকির সাতটি অভিযোগ প্রমাণিত হয়।তবে দু'পক্ষেরই এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে। আগামী এক সপ্তাহের মধ্যে আপিল করতে পারবেন তারা।গত বছর কর ফাঁকির অভিযোগ ওঠার পর বায়ার্ন মিউনেখর সভাপতির পদ ছাড়তে চেয়েছিলেন হুয়েনেস। কিন্তু ক্লাবের পরিচালনা পর্ষদ ও সমর্থকরা তার পাশে এসে দাঁড়ায়।