২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুমাখারের অবস্থার ‘উন্নতি’

ফর্মুলা ওয়ানের সাবেক চ্যাম্পিয়ন মিখায়েল শুমাখারের অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। বুধবার এ কথা জানিয়েছেন শুমাখারের এজেন্ট ও মুখপাত্র সাবিনা খিম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 07:43 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, “সুস্থ হয়ে মিখায়েলের জ্ঞান ফেরার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। কিছু উৎসাহব্যঞ্জক লক্ষণও দেখা যাচ্ছে। তবে আমাদের আরো ধৈরর‌্য্য ধরতে হবে।”গত ২৯ ডিসেম্বর ফ্রেঞ্চ আল্পসে ছেলে ও বন্ধুদের নিয়ে স্কি করার সময় দুর্ঘটনায় পড়েন শুমাখার। হেলমেট পরা থাকলেও পাথরে মাথা সজোরে ধাক্কা খেয়ে জ্ঞান হারান তিনি। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই জ্ঞান নেই এই জার্মান তারকার।এক সপ্তাহের ব্যবধানে তার মাথায় দু’বার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তাৎক্ষণিক বিপদ কাটিয়ে উঠলেও তাকে ‘কৃত্রিম কোমায়’ রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।কারণ হিসেবে তারা জানান, জ্ঞান ফিরলে তার মস্তিষ্কের বড় ধরনের ক্ষতি হতে পারে। তারপর থেকে এখনও ‘কোমা’য় আছেন ফর্মুলা ওয়ানের সবচেয়ে সফল চালক শুমাখার।রেকর্ড ৯১টি রেসে বিজয়ী শুমাখার ইতালির দল ফেরারির হয়ে ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত টানা পাঁচবার ফর্মুলা ওয়ানের শিরোপা জিতেছেন। ফর্মুলা ওয়ানে তার শিরোপার সংখ্যা সাতটি।